Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুনিয়া-ভিনিসিয়ুসের গোলে এগিয়ে ব্রাজিল

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে দারুণ শুরু করেছে ব্রাজিল

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে হাইতির বিপক্ষে দারুণ শুরু করেছে ব্রাজিল। প্রথমার্ধ শেষে হাইতিকে ৩–০ গোলে এগিয়ে আছে কার্লো আনচেলত্তির দল।

বৃহস্পতিবারের ম্যাচে শুরুতে হাইতি কিছুটা সংগঠিত ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সামনে চাপে পড়ে যায় তাদের রক্ষণভাগ।

ব্রাজিলের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া। এ ছাড়া ভিনিসিয়ুস জুনিয়রের গোল যোগ হয়েছে স্কোরশিটে। ধারাবাহিক আক্রমণ ও বল দখলে আধিপত্য দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করা ব্রাজিল এই ম্যাচে জয়ের মাধ্যমে ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারা হাইতি শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

দ্বিতীয়ার্ধে আরও গোলের সুযোগ তৈরি করে ব্যবধান বাড়ানোর চেষ্টা করবে ব্রাজিল।

   

About

Popular Links

x