Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

এ পর্যন্ত খেলা ব্রাজিলের প্রথম দুই ম্যাচের একটিতেও অংশ নেননি তিনি

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:১৭ এএম

ব্রাজিলের হয়ে এবারের বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন নেইমার।

সান্তোসের এই ফরোয়ার্ড আগামী বুধবার ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গ্রুপ-সি’র শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন।

বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ব্রাজিলের প্রথম দুই ম্যাচের একটিতেও অংশ নেননি নেইমার। তিনি ডান পায়ের পেশীর ইনজুরিতে ভুগছেন। 

গত মাসে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করার পর প্রথমবারের মত পুরো দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়ে উচ্ছসিত ৩৪ বছর বয়সী নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন, ‘ঈশ^রকে ধন্যবাদ। আমি খুব খুশী।’

সর্বশেষ গত ১৭ মে সান্তোসের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। তার সুস্থ হয়ে দলে ফিরে আসা ব্রাজিলের জন্য বিশাল অনুপ্রেরণার। এখনও পর্যন্ত ব্রাজিলের হয়ে ১২৯ আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করেছেন নেইমার। 

ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার লুকাস পাকুয়েটা নেইমারের ফিরে আসা প্রসঙ্গে বলেছেন, ‘তাকে দলে পেয়ে, অনুশীলনে পেয়ে আমরা সবাই দারুন খুশী। আমাদের জাতীয় দলের জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। জাতীয় দলে তার অসাধারণ অবদান রয়েছে। এখনও সে দলের জন্য অনেক কিছুই করতে পারে। আমরা তার জন্য অনেক খুশি। তাকে দলে পেয়ে দলের অন্যরা সবাই খুশী। আশা করছি যত দ্রুত সম্ভব সে মাঠে ফিরবে এবং যতটা সম্ভব আমাদের সহযোগিতা করবে।’

এনিয়ে চতুর্থ বিশ^কাপে খেলতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের হয়ে প্রথম বড় কোন শিরোপা জয়েরও আশায় আছেন তিনি। পাঁচ বারের বিশ^ চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর বিশ^ মঞ্চে শিরোপা হাতে নিতে পারেনি।  

নেইমারের জন্য বিশ^কাপ জয়ের এবারই শেষ সুযোগ কিনা এমন প্রশ্নের উত্তরে পাকুয়েটা বলেন, ‘আমি সেটাই মনে করি। আমাদের খেলোয়াড়রা পাঁচ তারকা নিয়ে দারুন গর্বিত।

কিন্তু অবশ্যই এই দলের সকলের স্বপ্ন নিজেরা একটি বিশ^কাপ জয় করবে। আমরা সবাই চাই সেই স্বপ্ন সত্যি হোক। আর সেটা সফল করতে সবাই যথাসাধ্য চেষ্টা করছে।’

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-সি’র শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। তিন পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে আছে যথাক্রমে মরক্কো ও স্কটল্যান্ড।

   

About

Popular Links

x