Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন তিনি

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম

চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গির ইসলাম ধর্ম গ্রহণের খবর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার আগে নিজ শহর এডিলেইডের একটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

জানা গেছে, জুমার নামাজ শেষে ইসলামিক স্কলার মুফতি মেঙ্কের উপস্থিতিতে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন টেটে ইয়ঙ্গি।

পরে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত হঠাৎ করে নেননি। দীর্ঘদিন ধরে তিনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছিলেন এবং বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছিলেন। মুফতি মেঙ্কের সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে পারেন, ইসলাম গ্রহণের জন্য শাহাদাহ পাঠ করতে হয়। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

টেটে ইয়ঙ্গি বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ১ দশমিক ৯৭ মিটার উচ্চতার এই ফরোয়ার্ড বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে নজর কাড়েন এবং দলকে ড্র এনে দেন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল পর্বেও কোচের আস্থা অর্জন করেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ২৪ মিনিট এবং প্যারাগুয়ের বিপক্ষে ৭ মিনিট মাঠে নেমে দলের আক্রমণভাগে অবদান রাখেন তিনি।

বর্তমানে জাপানের ক্লাব মাচিদা জেলভিয়ার হয়ে খেলছেন টেটে ইয়ঙ্গি।

ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে ইয়ঙ্গি বলেন, নতুন ধর্মীয় পরিচয় নিয়ে তিনি গর্বিত। মাঠে ও মাঠের বাইরে সততা, মানবিকতা এবং ইতিবাচক আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে চান তিনি।

   

About

Popular Links

x