Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবিতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর প্রথম শাখা কমিটি গঠন

সভাপতি মুহাম্মাদ আফজাল হুসাইন সিয়াম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১০:০২ পিএম

প্রতিষ্ঠার ৭৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা কমিটি গঠন করেছে ছারছীনার আদর্শভিত্তিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে ১ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ১৭ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আগামী এক বছরের জন্য মুহাম্মাদ আফজাল হুসাইন সিয়ামকে সভাপতি এবং মুহাম্মাদ তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সেশনের আরও ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন।

সংগঠন সূত্রে জানা যায়, শতাব্দীপ্রাচীন ছারছীনা দরবার শরীফের আদর্শে পরিচালিত বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ একটি আত্মশুদ্ধিমূলক ছাত্র সংগঠন।

এছাড়া ছারছীনা দরবারের সাংগঠনিক কাঠামোর আওতায় বয়স্কদের জন্য বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, যুবসমাজের জন্য যুব হিযবুল্লাহ এবং শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পৃথকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম আনুষ্ঠানিক শাখা কমিটি গঠিত হয়েছে, এর আগে সংগঠনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কেন্দ্রীয় মসজিদে ইসলামী আলোচনা ও ধর্মীয় সভার পাশাপাশি গত রমজানে কার্জন হল প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, নৈতিকতা, ইসলামী মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে শিক্ষামূলক ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে।

   

About

Popular Links

x