বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে হতাশা প্রকাশের পাশাপাশি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দলটির অধিনায়ক মার্কিনিয়স।
তার ভাষ্যমতে, নরওয়ে নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারলেও ব্রাজিল পেনাল্টিসহ বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করেছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ছোট ছোট ভুলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এবং যে দল কম ভুল করে, তারাই পরের ধাপে এগিয়ে যায়।
মার্কিনিওস আরো বলেন, অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড়দের দায়িত্ব হলো কঠিন সময়ে দলের দায়ভার নেওয়া এবং নতুন প্রজন্মের ফুটবলারদের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে সহায়তা করা। একই সঙ্গে ব্রাজিলের সমর্থকদের হতাশ করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।



