Monday, August 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ 

শিক্ষার্থীদের নিয়ে এ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হবে

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

তিনি জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের প্রায় ৪৯,৫৮৯টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে। 

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘‘সরকারের লক্ষ্য- তৃণমূল থেকে নতুন ফুটবলার খুঁজে বের করার পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়ে একটি জাতীয় উৎসব গড়ে তোলা।’’  

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতাটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

   

About

Popular Links

x