Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সানিয়ার সঙ্গে ‘বিচ্ছেদ’, শোয়েবের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ

শোনা যাচ্ছে, শোয়েবের বিবাহবহির্ভূত সম্পর্ক ধরে ফেলার পরেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন সানিয়া

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০১:৪২ পিএম

ভালোবেসে দুই শত্রুভাবাপন্ন দেশের সীমান্ত অতিক্রমের সাহসী কাজটি করেছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। অনেক ঝক্কি-ঝামেলা শেষে ২০১০ সালের ১২ এপ্রিল তারা বিয়ে করেন। ২০১৮ সালে তাদের ঘর আলো করে আসে একটি ছেলে ইজহান মির্জা মালিক।

ভালোই চলছিল সবকিছু। কিন্তু গত কয়েকদিন ধরে চাউড় হয়ে তাদের বিচ্ছেদের গুঞ্জন। এ নিয়ে বিভিন্ন সূত্রে নানারকম খবর পাওয়া যাচ্ছিল। এদিকে, বিষয়টি নিয়ে শোয়েব-সানিয়ার নির্লিপ্ততা গুঞ্জনের আগুনে ঢালছিল ঘি।

একাধিক ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমে এ সংক্রান্ত সর্বশেষ খবরটি হলো, এক যুগ একসঙ্গে থাকার পর তারা বিচ্ছেদের আবেদন করেছেন। তারা ইতোমধ্যে আলাদা থাকতে শুরু করেছেন এবং বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে। শোনা যাচ্ছে, শোয়েবের বিবাহবহির্ভূত সম্পর্ক ধরে ফেলার পরেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন সানিয়া।

তবে কোনো কোনো পাকিস্তানি গণমাধ্যম বলছে, তারা ইতোমধ্যে বিচ্ছেদের প্রক্রিয়াটি সেরে ফেলেছেন। পাকিস্তান ক্রিকেট দলে শোয়েবের‌ একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এসব তথ্য জানাচ্ছে গণমাধ্যম।

সূত্রটির ভাষ্য, “হ্যাঁ ইতোমধ্যে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। আমি এর বেশি কিছু বলতে পারব না। শুধু এটুকু বলতে পারি তারা আর একসঙ্গে থাকছেন না।”

কয়েকদিন আগে সানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। এ থেকে ধারণা করা হচ্ছিল, সবকিছু ঠিকঠাক চলছে না তার জীবনে। কিছুক্ষণ পরে পোস্টটি সরিয়ে নিলেও জনপ্রিয় এই টেনিস তারকার ভক্তরা ততক্ষণে স্ক্রিনশট নিয়ে নেন।

পোস্টে লেখা ছিল, “ব্যথিত হৃদয় কোথায় চলে যায়? আল্লাহকে খুঁজতে।”

   

About

Popular Links

x