Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এশিয়া কাপ চলাকালে দেশে ফিরে সংসদ ভবনে সাকিব

  • প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করার প্রায় ২০ মিনিট পরে সাকিব প্রধানমন্ত্রীর লবি থেকে বিদায় নেন
  • তবে কী বিষয়ে সাকিবের সঙ্গে আলোচনা হয়েছে তা জানা যায়নি
  • গুঞ্জন রয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকেট প্রত্যাশা করছেন সাকিব
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর শনিবার (৯ সেপ্টেম্বর) দেশে ফেরেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী বুধবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তার আগে গতকাল সোমবার একাদশ সংসদের অধিবেশন চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদে দেখা গেছে সাকিবকে।

প্রথমে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদ লবিতে প্রায় ১৫ মিনিট বৈঠক করেন।

পরে বিসিবি প্রধানের সঙ্গে বের হয়ে সংসদের প্রধানমন্ত্রী লবির দিকে যান। তখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রবেশ করেননি। সাকিব অপেক্ষায় থাকা অবস্থায় নাজমুল হাসান পাপন সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। ফলে সাকিবকে একাই অপেক্ষা করতে হয়েছিল।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করেন। এর প্রায় ২০ মিনিট পরে সাকিব আল হাসান প্রধানমন্ত্রীর লবি থেকে বিদায় নেন।

তবে কী বিষয়ে সাকিবের সঙ্গে আলোচনা হয়েছে তা জানা যায়নি। গুঞ্জন রয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকেট প্রত্যাশা করছেন সাকিব।

গত শনিবার সাকিব কি কারণে দেশে ফিরেছেন তা জানা যায়নি। তার পরিবার এখন বাংলাদেশে অবস্থান করছে।

   

About

Popular Links

x