Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচসেরা মুশফিক: পুরস্কারের অর্থ বন্যার্তদের দেওয়ার ঘোষণা

১৯১ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন মুশফিক

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম

রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

রবিবার (২৫ আগস্ট) ম্যাচের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে রানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সবমিলিয়ে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের সপ্তম টেস্ট জয়। আর যেকোনো ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়।

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। ১৯১ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন মুশফিক। এবার নিজের ম্যাচসেরা হওয়ার প্রাইজমানি বন্যার্তদের অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিক। ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চ এই ঘোষণা দেন মুশফিক। ম্যাচসেরা হয়ে মুশফিক পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি বা প্রায় ১ লাখ ২৮ হাজার ৭১৫ টাকা।

এ সময় মুশফিক বলেন, “এখন পর্যন্ত আমার সেরা জয়ের একটি, কারণ প্রতিপক্ষের মাটিতে আমরা ভালো করছিলাম না। সবাই পাকিস্তানে খুব ভালো প্রস্তুতি নিয়েছে, দেশেও ভালো প্রস্তুতি নিয়েছে। সিরিজের আগে আড়াই মাসের একটা ফাঁকা সময় ছিল।”

এরপর মুশফিক বলেন, “আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। দেশের হয়ে ভালো খেলাটা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি একটা ঘোষণা দিতে চাই। আমি আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করতে চাই।”

এর আগে ৯ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। প্রথম সেশনেই তারা হারায় ৫ উইকেট। মধ্যাহ্ন বিরতির পর স্বাগতিকদের বাকি ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা। পাকিস্তান অলআউট হয় ১৪৬ রানে। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩০। বাংলাদেশের বিপক্ষে মেহেদি হাসান মিরাজ ৪টি, সাকিব আল হাসান ৩টি, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাভিদ রানা একটি করে উইকেট দখল করেন।

৩০ রানের লক্ষ্য সহজেই টপকে যায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে জাকির হাসান এবং সাদমান ইসলাম অবিচ্ছন্ন থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রান করে বাংলাদেশ। ফলে ১১৭ রানের লিড পায় নাজমুল হোসেন শান্তর দল।

সংক্ষিপ্ত স্কোর

প্রথম ইনিংসে পাকিস্তান: ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (শাহীন ২৮*, মোহাম্মদ রিজওয়ান ১৭১*, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০)

প্রথম ইনিংসে বাংলাদেশ: ১৬৭.৩ ওভারে ৫৬৫/১০; লিড ১১৭ (নাহিদ ১*, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, সাদমান ৯৩, সাকিব ১৫, লিটন ৫৬, মুশফিক ১৯১, মিরাজ ৭৭, শরিফুল ২২)

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান: ৫৫.৪ ওভারে ১৪৬/৮ (রিজওয়ান ৫১*, মাসুদ ১৪, বাবর ২২, শফিক ৩৭)

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ: ৮.৩ ওভারে ৩০/০; (জাকির ১৫*, সাদমান ৯*)

প্লেয়ার অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।

   

About

Popular Links

x