Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন ?

সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডে কাউন্টি মৌসুমে সারের হয়ে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হলো তার বোলিং অ্যাকশন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:১০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পার করে ফেললেন। এখনো নিয়মিত খেলে চলেছেন। বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করে গেছেন প্রায় সময়। কিন্তু কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি। সম্প্রতি শেষ হওয়া কাউন্টি মৌসুমে সারের হয়ে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হলো সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন।

গত সেপ্টেম্বরে কাউন্টি ম্যাচে সমারসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে ৯ উইকেট নেন সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্ট খেললেন তিনি। তার এ টুর্নামেন্টের পারফরম্যান্স বাংলাদেশের ভারত সফরের আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন বাঁহাতি অলরাউন্ডার।

জানা গেছে, সারে ও সমারসেটের ম্যাচে ডেভিড মিলনস ও স্টিভ ও শফনেসি অনফিল্ড আম্পায়ার ছিলেন। তাদের মধ্যে কে সাকিবের অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন তা জানা যায়নি।

ইতোমধ্যেই বিষয়টি সাকিবকে জানানো হলেও বিসিবি সূত্রগুলো জানিয়েছে যে ইসিবি এই ব্যাপারে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি।

এই অবস্থাতেও সাকিব আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। তবে ইল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে তাকে।

   

About

Popular Links

x