Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অপ্রতিরোধ্য রোনালদো, করছেন একের পর এক গোল

ক্যারিয়ারে ৯১৩তম গোলে পৌঁছে গেছেন পর্তুগিজ এই মহাতারকা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১২:১২ পিএম

আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর দীর্ঘ সময় পার করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ পেরিয়েও এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই তারকা। ইউরোপ ছেড়ে এখন নিজের ঘাম ঝড়াচ্ছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। কিছুদিন আগেই ১ হাজার গোল নিয়ে বেশি না ভাবার কথা বলেছিলেন এই তারকা। তবে মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সই বলে দিচ্ছেন যে রোনালদো ফুরিয়ে যাবার মতো নয়।

ক্যারিয়ারের শেষ দিকে এসেও বেশ ছন্দে রয়েছেন এই ফরোয়ার্ড। সাম্প্রতিক সময়ে আল নাসরের হয়ে টানা তিন ম্যাচে গোল করেছেন তিনি। ৩ ম্যাচে তার গোল সংখ্যা ৫টি। পর্তুগালের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত জোড়া গোল। এ দুই গোলের মধ্য দিয়ে সবমিলিয়ে ক্যারিয়ারে ৯১৩তম গোলে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা।

সর্বশেষ গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল গারাফার বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। ম্যাচে কাতারি ক্লাবটির বিপক্ষে আল নাসর জয় পেয়েছে ৩-১ গোলে। এই জয়ে গ্রুপ ‘‘বি’’তে আল হিলালকে টপকে দুইয়ে ওঠে এসেছে আল নাসর। ৫ ম্যাচে আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ১২। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ১৩। তবে আজ রাতে আল সাদকে হারালে আবারও আল নাসরকে টপকে যাবে আল হিলাল। আর শীর্ষে থাকা আল আহলির পয়েন্ট ৫ ম্যাচে ১৫।

   

About

Popular Links

x