Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফের ভিনির পেনাল্টি মিস, শেষ মুহূর্তে গোল খেয়ে হারলো রিয়াল

ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মাদ্রিদ ডার্বিতে পেনাল্টি মিস করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এবার আজ শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষেও একই কাণ্ড করলেন এই ব্রাজিলিয়ান তারকা। ভ্যালেন্সিয়ার কাছে রিয়ালও ২-১ গোলে হেরে গেলো ম্যাচটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পে বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। ভ্যালেন্সিয়ার খেলোয়াড়েরা তীব্র প্রতিবাদ জানালে ভিআরএ যাচাই করেও সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। ভিনিসিয়াস বাঁ দিকে নিচু শট নেন। বলের দিকে ঝাঁপিয়ে রুখে দেন অতিথি কিপার জর্জিও।

ঘরের মাঠে এমন হার যেন মেনে নেওয়ার মতো না। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও ৫০ মিনিটে সমতায় ফেরে রিয়াল। লুকা মদরিচের কর্নার জুড বেলিংহাম হয়ে আসে ভিনির কাছে। আর সে সুযোগেই গোল করেন ভিনি। তবে খেলার শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে গোল খেয়ে ঘরের মাঠে হারতে হলো রিয়াল মাদ্রিদকে।

এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে আরও সুবিধা করে দিল রিয়াল। ৩০ ম্যাচে পাঁচটিতে হারা রিয়ালের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট। আজ রাতে রিয়াল বেতিসকে হারালে ব্যবধানটা ৬ করে ফেলবে বার্সা।

   

About

Popular Links

x