ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ৩ ম্যাচের জয় ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে নেট রান রেট বেশি হওয়ায় বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। বাংলাদেশের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্যাটাররা। অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তারের ব্যাটিং ছিল দেখার মতো। আর এই ভালো করার স্বীকৃতি স্বরূপ আইসিসি নির্বাচিত বাছাইপর্বের সেরা একাদশে জায়গা পেয়েছেন নিগার সুলতানা ও শারমিন আক্তার।
রবিবার (২০ এপ্রিল) এই তালিকা প্রকাশ করে আইসিসি। এ তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে পাকিস্তানের। এছাড়াও স্কটল্যান্ডের ২ জন রয়েছেন এ তালিকায়।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা একাদশে উইকেটকিপার ব্যাটার হিসেবে রয়েছেন। একটি শতকে ২৪৩ রান করা এই ব্যাটার পাঁচটি ডিসমিসালও করেছেন। আরেক বাংলাদেশি শারমিন ২৬৬ রান করেছেন।
বিশ্বকাপ বাছাইয়ের একাদশ: হ্যালি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলী (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ/কিপার), ফাতিমা সানা (পাকিস্তান/অধিনায়ক), চিনেল্লে হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ আলেইনে (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেসার (স্কটল্যান্ড), নাশরা সান্ধু (পাকিস্তান) ও সাদিয়া ইকবাল (পাকিস্তান)।



বিশ্বকাপের টিকিট পেয়ে গেল বাংলাদেশের নারীরা