Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌসুমের শেষ এল ক্লাসিকো বার্সা ও রিয়ালের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন

এই মৌসুমে চতুর্থবার ও শেষবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বার্সা-রিয়াল

আপডেট : ১১ মে ২০২৫, ০৪:৩৪ পিএম

দেশে চলমান তাপপ্রবাহের মতো পুরো বিশ্বে উত্তাপ ছড়াচ্ছে এল ক্লাসিকো। কোনো প্রতিযোগিতা, ট্রফির সমীকরণ ছাড়াই আজকের বার্সা-রিয়াল দ্বৈরথ যেন অন্য এক রূপ ধারণ করেছে। এরই মধ্যে চলমান মৌসুমে ৩ বার মুখোমুখি হয়েছে চির প্রতিদ্বন্দ্বী এই দল দুটি। আজ মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মাঠে নামবে হ্যান্সি ফ্লিক ও আনচেলত্তির সেনারা।

কেন এই এল ক্লাসিকো এত গুরুত্বপূর্ণ

লা লিগার শেষ দিকে এসে এখন পর্যন্ত ৩৪টি করে ম্যাচ খেলে ফেলেছে দল দুটি। গত ৩০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শেষের দিকের এল ক্লাসিকো, যার আগে শিরোপা নিশ্চিত হয়নি। সর্বশেষ ১৯৯৫ সালে রিয়াল-বার্সা লা লিগার ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল যখন শিরোপার মীমাংসা হয়নি। এই মুহূর্তে সমানসংখ্যক ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৭৯ আর রিয়ালের ৭৫।

দল দুটির কী পাওয়ার আছে

হান্সি ফ্লিকের নেতৃত্বে মৌসুমের সেরা সময় পার করছে বার্সা। দলটি এই মৌসুমে স্প্যানিশ সুপার কাপ জিতেছে, কোপা দেল রে জিতেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে। মৌসুমে এখন পর্যন্ত তিনটি এল ক্লাসিকোতেও বড় জয় পেয়েছে দলটি। এখন শেষটি জিতলে চার এল ক্লাসিকোর সঙ্গে লিগ ট্রফিও হাতের নাগালে চলে আসবে। অপরদিকে এখন পর্যন্ত রিয়ালের জন্য এই মৌসুম তেমন একটা ভালো যায়নি। আনচেলত্তির নেতৃত্বে এই মৌসুমে কোনো ট্রফিউ জিততে পারেনি দলটি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ১৫ বারের শিরোপাজয়ীরা এবার এই প্রতিযোগিতায় আটকে গেছে কোয়ার্টার ফাইনালে। এখন পুরো মৌসুমে প্রাপ্তি হতে পারে শুধু লা লিগা। নইলে হাত শূন্য থাকবে। অপরদিকে এটি কোচ কার্লো আনচেলত্তি শেষ মৌসুম হতে চলেছে।

পরিসংখ্যান কী বলে

আজকের ম্যাচটি যদি বার্সা জেতে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮২। যার মানে রিয়াল আটকে থাকবে ৭৫-এ। তবে যদি রিয়াল জেতে তাহলে রিয়াল পৌঁছে যাবে ৭৮ আর বার্সা ৭৯-তেই আটকে থাকবে। রিয়াল আজেকর ম্যাচটি জিতলে তাদের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে। কারণ তাদের পরের ৩ ম্যাচ অপেক্ষাকৃত সহজ দলগুলোর সঙ্গে। অপরদিকে বার্সা যদি জয়লাভ করে বা ড্র করে তখন ব্যবধান দাঁড়াবে ৪। যার মানে বাকি ম্যাচগুলোর মধ্যে একটিতে জয়লাভ করতে পারলেই শিরোপা নিজেদের করে নেবে হ্যান্সি ফ্লিকের দল।

   

About

Popular Links

x