Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৭ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সা

৪-৩ গোলে জয় লাভ করেছে বার্সা

আপডেট : ১১ মে ২০২৫, ১০:৪৭ পিএম

নানা সমীকরণ নিয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। সমীকরণও ছিল খুব সহজ। বার্সেলোনা জিতলে তারা লা লিগা পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে ৭ পয়েন্টে। আর বাকি ৩ ম্যাচ থেকে একটি জিতলেই তাদের শিরোপা নিশ্চিত। আর রিয়াল জিতলে তখন দুই দলের কাছেই জেতার সুযোগ থাকতো।

ম্যাচে গোল হয়েছে মোট ৭টি। আর গোল বাতিল হয়েছে ৪টি। ছিল পেনাল্টি বাতিলের ঘটনাও। সব নাটকীয়তা ছাড়িয়ে শেষ হাসি হাসলো বার্সাই। 

ঘরের মাঠে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়ে লা লিগায় ৭ পয়েন্টের লিড নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল। রিয়াল পরের ম্যাচে পয়েন্ট হারালে কিংবা বার্সেলোনা তাদের পরের ম্যাচ জিতলেই শিরোপা উৎসব করতে পারবেন ইয়ামাল-রাফিনিয়ারা। 

এদিনের শুরুটা ছিল একেবারেই রিয়ালের। ঘরের মাঠে বার্সেলোনাকে যতটা চাপে রাখা সম্ভব ছিল, ততটাই রেখছে রিয়াল। বার্সা গোলরক্ষক শেজনির করা ভুলে ম্যাচের শুরুতেই রিয়াল পায় পেনাল্টি। এম্বাপের স্পটকিকে ম্যাচের ৫ মিনিটেই লিড পায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ১৪ মিনিটেই লিড দ্বিগুণ করে এমবাপ্পে। ভিনিসিয়াসের দারুণ এক পাস খুঁজে নেয় এমবাপেকে।

পরে ১৮ মিনিটেই ঘুরে দাঁড়ায় বার্সা। কর্নার থেকে ফেরান তোরেসের হেড পাস থেকে একেবারেই সহজ ফিনিশ করেন এরিক গার্সিয়া। বার্সেলোনার ম্যাচে নিয়ন্ত্রণ পুরোদমে চলে আসে এই গোলের পরেই। ম্যাচের ৩২ মিনিটে বাকানো শটে দুর্দান্ত এক গোল করেন ১৭ বছরের ইয়ামাল। এরপরেই লুইস অলিম্পিক স্টেডিয়ামের ভরা গ্যালারির সামনে করলেন বিখ্যাত সেই কালমা সেলিব্রেশন। হাফ টাইমের আগেই জোড়া গোলে ব্যবধান ৪-২ করেন রাফিনিয়া৷ 

শেষ সময়ে এসে ম্যাচের ৭০ মিনিটে এসে হ্যাটট্রিক করে এমবাপ্পে। তবে আর কোনো গোল না হওয়ায় ৪-৩ গোলের মধ্য দিয়ে শেষ এল ক্লাসিকো নিজেদের করে নেয় বার্সা। লা লিগা শিরোপা জয়ের আর এক ম্যাচ দূরে রয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

   

About

Popular Links

x