Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল

যুদ্ধবিরতির ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:৫৮ এএম

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে গত ১০ মে। দুই দেশের এই সংঘাতের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামী ১৭ মে শনিবার পুনরায় শুরু হয়ে শেষ হবে ৩ জুন।

সোমবার (১২ মে) রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, সরকার ও নিরাপত্তা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে (বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই এবং আহমেদাবাদ) অনুষ্ঠিত হবে, যার শুরু ১৭ মে ২০২৫ থেকে এবং ফাইনাল ৩ জুন ২০২৫-এ অনুষ্ঠিত হবে। সংশোধিত সময়সূচিতে রবিবারে দুটি ম্যাচ থাকবে।

প্লে অফের ভেন্যু পরে জানাবে বিসিসিআই। তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর দিন–তারিখ ঠিক করা হয়েছে।

২৯ মে হবে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন। পরিবর্তিত সূচিতে মোট ১৭ ম্যাচের মধ্যে ১৩টি লিগ ম্যাচ এবং বাকি ৪টি ম্যাচ খেলা হবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত।

   

About

Popular Links

x