বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার (৩০ মে) দেশের ক্রিকেট নিয়ন্ত্রক এই সংস্থার ১তম সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে কথা বলেন তিনি।
জুলাই গণ-অভুত্থ্যানের পর আর দেশে ফিরতে পারেননি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান। সাবেক সভাপতি ফারুক আহমেদ সাকিবকে খেলাতে চাইলেও ভারত সফরে টেস্ট সিরিজের পর সাকিবকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি।
সাকিব প্রসঙ্গে বিসিবির নতুন সভাপতি বলেন, “উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর (বিসিবির) নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে। দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া বা পদ্ধতি আছে। নির্বাচকেরা সেটা অনুসরণ করবেন এবং তাদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাব।’’
সাকিব বড় মাপের খেলোয়াড় হলেও দলে ফিরতে হলে ফিট থাকতে হবে জানিয়ে তিনি বলেন, ‘‘সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’’



বিসিবির নতুন সভাপতি বুলবুল