Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেঙ্গালুরু না পাঞ্জাব, প্রথমবারের মতো আইপিএল জিতবে কারা

এবারের আসরের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে দুই দল

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:১০ পিএম

ইউনিভার্স বস ক্রিস গেইল থেকে শুরু করে এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি দীর্ঘ সময় ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন। এখনও ভক্তদের কাছে এই নামগুলো জ্বলজ্বল করছে।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে এই তিনজন একসঙ্গে ৭৯টি ম্যাচ খেলেছেন। তবে হতাশাজনক ব্যাপার হলো এখন পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি দলটি। তিনবার তো ফাইনাল পর্যন্ত গিয়েও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে তাদের।

২০১৬ সালের পর থেকে ২০২৫, ৯ বছর পর এবার আবার কখনো চ্যাম্পিয়ন না হওয়া দুই দল আইপিএলের ফাইনালে। একটি দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যটি পাঞ্জাব কিংস। তিন ফাইনালে ব্যর্থ বেঙ্গালুরু কি পারবে চতুর্থ ফাইনালকে নিজেদের করে নিতে? নাকি দ্বিতীয়বার ফাইনালে ওঠা পাঞ্জাব প্রীতি জিনতাকে প্রথম ট্রফি উপহার দিয়ে অপেক্ষা বাড়াবে বেঙ্গালুরুর?

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মঙ্গলবার রাতে মুখোমুখি হবে দুটি দল।

গ্রুপ পর্বের এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দলদুটি। প্রত্যেকবারই জয়লাভ করেছে বেঙ্গালুরু। সে হিসেবে একটু এগিয়ে রয়েছেন কোহালিরা।

তবে ফাইনালে যেন কোনো পরিসংখ্যানই চলে না। মাঠে নিজেদের সেরাটা দিয়ে শেষ পর্যন্ত কারা প্রথমবার নামের পাশে চ্যাম্পিয়ন লিখতে পারবেন কে-ই বা জানে!

   

About

Popular Links

x