Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কখন ও কোথায়

প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৬:৫৪ পিএম

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে নারীদের ওডিআই বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ ভারত। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলংকায়। অপরদিকে শ্রীলংকাও ভারতের বিপক্ষের ম্যাচগুলো ছাড়া বাকি ম্যাচ ঘরের মাঠেই খেলবে।

এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। পরদিনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বাংলাদেশ এবারের আসর শুরু করবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। কলম্বোয় ২ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা।

পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। পরবর্তী সময়ে ক্রমানুসারে ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা।

এর পর যথাক্রমে ১৬, ২০ ও ২৬ অক্টোবর অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও ভারতের বিপক্ষে মাঠে নামবে জ্যোতিরা।

পাকিস্তান টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠলে প্রথম সেমিফাইনাল কলম্বোয় হবে। পাকিস্তান গ্রুপ পর্বে বিদায় নিলে সেমিফাইনাল হবে ভারতের গোহাটিতে। দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুয়। ম্যাচ দুটি যথাক্রমে ২৯ ও ৩০ অক্টোবর রাখা হয়েছে। মেয়েদের বিশ্বকাপের ফাইনাল হবে ২ নভেম্বর। পাকিস্তান ফাইনালে ওঠলে ম্যাচ কলম্বোয় হবে। পাকিস্তান না থাকলে ফাইনাল হবে বেঙ্গালুরুতে।

   

About

Popular Links

x