Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেষ টেস্টের প্রথম দিনে বিবর্ণ বাংলাদেশ

হাফ সেঞ্চুরির দেখা পাননি কেউই

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৭:২৬ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান করেছে বাংলাদেশ।

বুধবার (২৫ জুন) কলম্বোয় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গল টেস্টেও টস জিতেছিলেন তিনি।

দ্বিতীয় টেস্টে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। জাকের আলী ও হাসান মাহমুদের পরিবর্তে দলে সুযোগ পায় মেহেদী হাসান মিরাজ ও পেসার ইবাদত হোসেন।

ম্যাচের শুরু থেকেই নড়বড়ে খেলতে থাকে বাংলাদেশ। আসিতা ফার্নন্ডোর করা বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন এনামুল হক। তবে ক্যাচটি কেউ নিতে পারেননি। তবে ভাগ্য বেশিক্ষণ সহায় হয়নি এনামুলের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউটের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও শূন্য করে আউট হন এই ওপেনার।

এরপর ব্যাটিংয়ে নেমে নিজের ইনিংস বেশ একটা বড় করতে পারেননি মুমিনুল হক। দলীয় ৪৩ রানে ধনঞ্জয়া ডি সিলভার বলে কাভারে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর ব্যাটিংয়ে আসেন গত টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড গড়া নাজমুল শান্ত। তবে এদিন বেশ একটা সুবিধা করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৮ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসকে ক্যাচ দিয়ে মাঠ ত্যাগ করেন তিনি।

এরপর একে একে নিয়মিত বিরতিতে সাদমান, লিটন, মুশফিক, মিরাজ ও নাঈম বিদায় নেন। হাফ সেঞ্চুরির দেখা পাননি কেউই।

আগামীকাল বাংলাদেশের হয়ে দিন শুরু করবেন দুই টেল এন্ডার তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। ২৪ বলে ৯ রানে তাইজুল ও ৫ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন ইবাদত হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২২০/৮ (এনামুল ০, সাদমান ৪৬, মুমিনুল ২১, শান্ত ৮, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩৪, নাঈম ২৫, তাইজুল ৯*, ইবাদত ৫*)

   

About

Popular Links

x