Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাকিব: একজন বাবা, একজন বাংলাদেশি হিসেবে এই যন্ত্রণা গভীরভাবে অনুভব করছি

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সাকিবের শোক

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:১৭ পিএম

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন সাকিব আল হাসান।

সোমবার (২১ জুলাই) সাকিব আল হাসান তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে সাকিব লেখেন, ‘‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’’

 

 

   

About

Popular Links

x