Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাইলস্টোন দুর্ঘটনা: বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেডের শোক

গত ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল বার্সেলোনা

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো দেশ। ঘটনার পাঁচ দিন পরও থামছে না মৃত্যুর মিছিল। আজ শনিবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৫ এ দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতের অধিকাংশই শিশু।

ভয়াবহ এই দুর্ঘটনার পর গত ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল কাতালান ক্লাব বার্সেলোনা। এরই ধারাবাহিকতায় এবার শোক জানালো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল শুক্রবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই শোক জানায় ক্লাবটি।

ম্যানচেস্টার ইউনাইটেডের ফেসবুক পোস্ট

বিবৃতিতে বলা হয়, ‘‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’’

এর আগে একই ঘটনায় বাংলাদেশে বার্সার অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’’কে পাঠানো চিঠিতে শোক প্রকাশ করে কাতালান ক্লাবটি বলে, ‘‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।” সমর্থকগোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা কামরুল হাসান চিঠিটি পাওয়ার তথ্য সংবাদমাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেন।

বার্সেলোনার দেওয়া বিবৃতি

   

About

Popular Links

x