Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশু ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান করলেন মেসি

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক উদ্যোগের কাজ করছেন তিনি 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

মানবিক কাজের অংশ হিসেবে লিওনেল মেসি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশু ও কিশোর-কিশোরীদের সহায়তা করে আসছেন। 

সম্প্রতি, বার্সেলোনায় শিশু ক্যান্সারের চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বড় হাসপাতাল কমপ্লেক্সে ২৬ লাখ ইউরো (প্রায় ৩৬ কোটি টাকা) অনুদান দিয়েছেন এই ফুটবল তারকা। 

রবিবার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ‘গোল’ তাদের এক প্রতিবেদনে এ তথ্যটি জানিয়েছে। 

‘ফুট মারকাতো’র বরাতে গোলের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া এই অর্থ ব্যবহার করা হবে স্পেনের বার্সেলোনায় সান্ত জোয়ান দে দেউ হাসপাতালের শিশু ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের উন্নয়নে। 

নতুন এই হাসপাতাল কমপ্লেক্সে বছরে প্রায় ৪০০ শিশু রোগীর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

চিকিৎসা, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে মানবিক কার্যক্রমে মেসির সম্পৃক্ততা নতুন নয়।ক্যারিয়ারের শুরু থেকে শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়ন ও সুবিধাবঞ্চিতদের মানবিক সহায়তার কাজ করে আসছেন তিনি। 

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও শিশুদের স্বাস্থ্য ও কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। 

   

About

Popular Links

x