Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তারা

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম

কিছুদিন আগেই ৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার ও অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। সম্প্রতি ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

পডকাস্টের একপর্যায়ে চাহাল জানিয়েছেন, কয়েক বছর ধরেই তার ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা তেমন ভালো যাচ্ছিল না। তবু তারা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা বাইরে আনেননি। বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন বলে ওই পডকাস্টে তিনি জানান।

সম্পর্ক ভাঙার কারণ হিসেবে চাহাল বলেন, ‘‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’’

২০২০ সালে ধনশ্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাহাল। ভারতীয় এই লেগ স্পিনার জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তার ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলেও মনে করেন চাহাল।

চাহাল আরও জানিয়েছেন, ‘‘এমন পরিস্থিতির মাঝে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলাম। ক্রিকেট থেকে দূরে থাকার এই সময়ে লোকে তাকে প্রতারক হিসেবে চিহ্নিত করেছে, আমি জীবনে কখনো কারও সঙ্গে প্রতারণা করিনি। আমি তেমন মানুষ নই। আমার মতো অনুগত কাউকে খুঁজে পাবেন না।’’

বিবাহবিচ্ছেদের পর মাঠে ও মাঠের বাইরে তার ফুরফুরে জীবন দেখে অনেকে ভেবে নিয়েছে, সংসার ভাঙার পরও তিনি সুখেই আছেন। এ প্রসঙ্গে চাহাল বলেন, ‘‘কয়েক মাস খুব হতাশ ছিলাম। শুধু আমার কাছের মানুষরাই জানেন তখন প্যানিক অ্যাটাকও হয়েছে। আত্মহত্যা করার কথাও ভেবেছি কারণ, মানসিকভাবে হাল ছেড়ে দিয়েছিলাম।’’

এমন পরিস্থিতি থেকে উত্তরণের পেছনে পরিবার ও বন্ধুদের ভূমিকার কথা বলেছেন চাহাল। তাদের মধ্যে একজন হলেন আরজে মাহভাস। গুঞ্জন আছে তার সঙ্গে প্রেমের সম্পর্কে মজেছেন চাহাল। তবে এ বিষয়ে কিছু বলেননি চাহাল, ‘‘সেই সময়ে আমার পরিবার ও মাভাস সাহায্য করেছে।’’

   

About

Popular Links

x