এবার হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিং ফিচারে কল শিডিউল সেবা যুক্ত হলো। এখন শুধু বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতেই নয়, অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয় জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। ইউজারদের সুবিধায় নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থাটি।
বর্তমানে অনেক অফিসিয়াল কাজ হয় হোয়াটসঅ্যাপে। বহু মিটিংও হয় এই অ্যাপে গ্রুপ কলিংয়েই। সে বিষয়টি মাথায় রেখে “শিডিউল কলিং” ফিচার আনলো জাকারবার্গের সংস্থাটি। এখন থেকে শিডিউল করে রাখতে পারবেন কল। নির্ধারিত সময়ে কল শুরু হওয়ার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন। ফলে নির্ধারিত সময়ে কল শুরুর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। নতুন এই ফিচারে ব্যবহারকারীরা উপকৃত হবে বলে মনে করছে সংস্থাটি।
কিন্তু কীভাবে শিডিউল করবেন কল? প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে কল ট্যাবে যান। সেখানে পাবেন (+) অপশন। তাতে ক্লিক করলে শিডিউল করা যাবে কল। যারা যারা ওই কলে থাকবেন তারা সকলেই নোটিফিকেশন পাবেন।
ফলে আলাদা করে কাউকে জানানো বা কারও মিটিং মিস করার বিষয় কমই থাকছে। সংস্থাটি জানিয়েছে, জুম অ্যাপের মতো হোয়াটসঅ্যাপ কলিং সুবিধা সাজাতেই এই ফিচার চালু করা হলো।



আইফোনের পুরোনো মডেলে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ