ইনভার্টার একটি বৈদ্যুতিক যন্ত্র- যা ডিসি বিদ্যুৎ প্রবাহকে (ডিসি) পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহে (এসি) রূপান্তর করে। কিন্তু আমরা ইনভার্টারের ব্যবহারবিধি না জেনেই ইনভার্টার সংযুক্ত ইলেকট্রনিক্স গেজেট ক্রয় করে ফেলি। ব্যাটারি, ওভারলোড সুরক্ষা সম্পর্কে জ্ঞান থাকলে ভালো এবং সঠিক ইনভার্টার সংযুক্ত ইলেকট্রনিক্স গেজেট ক্রয় করা সম্ভব।
ইনভার্টার যন্ত্রটির ব্যবহার
ফ্রিকোয়েন্সি বদলানোর জন্য ইনভার্টার যন্ত্রটি কাজে লাগে। এই প্রযুক্তিটি বাড়ির অনেক জিনিসে বিদ্যুৎ-এর ভোল্টেজ, কারেন্ট এবং ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহার করা হয়। কমপ্রেসারে সাপ্লাই ফ্রিকোয়েন্সি বদলে ইনভার্টার এয়ার কন্ডিশনার ঠান্ডা বা গরম করতে সক্ষম হয়।
একটি ইনভার্টার এয়ার কন্ডিশনার কমপ্রেসারের গতিকে কম বা বেশি করে রেফ্রিজারেটর ফ্লো রেট নিয়ন্ত্রণে রাখে এবং এইভাবে কম বিদ্যুৎ বা শক্তি খরচ হয়। ইনভার্টার একটি নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে যাওয়ার পর ইউনিট সেই তাপমাত্রার সাথে খাপ খাইয়ে তাপমাত্রা ওঠা-নামা বন্ধ করতে পারে।
ইনভার্টার সম্পর্কে কিছু সাধারণ ধারণা-
ইনভার্টার/ইউপিএস
প্রথমে ইনভার্টার এবং ডিজিটাল ইউপিএসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। বেশিরভাগ ইনভার্টার দেখতে একই রকম। তাদের মধ্যে প্রধান পার্থক্য হল তারা যেভাবে শক্তি প্রদান করে সেই জায়গায়। কিছু ইনভার্টার বিশুদ্ধ সাইন তরঙ্গের সঙ্গে আসে এবং কিছু বর্গাকার তরঙ্গের সঙ্গে আসে।
ব্যাটারি
ইনভার্টার সেটআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ব্যাটারি। সঠিক ব্যাটারি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপরেই ইনভার্টারগুলির সহনশীলতা এবং জীবন নির্ধারণ করে। ব্যাটারির ক্ষমতা অ্যাম্পিয়ার ঘন্টায় পরিমাপ করা হয়।
ওভারলোড সুরক্ষা
ইনভার্টারগুলির জন্য ওভারলোড সুরক্ষা একটি অপরিহার্য এবং প্রয়োজনীয় ফিচার। এটি ইনভার্টারকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে এবং ডিভাইসের ক্ষতি রোধ করে অর্থাৎ ইনভার্টারগুলির সুরক্ষা প্রদান করে।



