Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যাপক বিভ্রাটের কবলে চ্যাটজিপিটি, রিপোর্ট ছাড়ালো ৪৩ হাজার

এ অবস্থায় চ্যাটজিপিটির ত্রুটি খতিয়ে দেখতে শুরু করে ওপেনএআই

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ব্যাপক বিভ্রাটের মুখে পড়ে চ্যাটজিপিটি। এআই এই প্ল্যাটফর্মে প্রবেশ বা ব্যবহারে সমস্যার কথা জানান হাজার হাজার ব্যবহারকারী। এ অবস্থায় চ্যাটজিপিটি ও কোডেক্সের ত্রুটি খতিয়ে দেখতে শুরু করে ওপেনএআই।

আউটেজ-ট্র্যাকিং সেবা ডাউন ডিটেক্টরে দ্রুত বাড়তে থাকে রিপোর্টের সংখ্যা। বাংলাদেশ সময় রাত ৯টার কিছু আগে সংখ্যাটি ৫ হাজার ছাড়ানোর পর কয়েক মিনিটের মধ্যেই তা ২২ হাজার পেরিয়ে যায় এবং পরে ৪৩ হাজারের বেশি রিপোর্ট জমা পড়ে, যা বিভ্রাটের তীব্র মাত্রা বৃদ্ধিরই ইঙ্গিত দেয়।

শুরুতে নিজেদের অফিশিয়াল স্ট্যাটাস পেজে কোনো সমস্যার কথা জানায়নি ওপেন এআই। পরে অবশ্য প্রতিষ্ঠানটি জানায়, তারা চ্যাটজিপিটি ও কোডেক্সে প্রভাব ফেলা সমস্যাগুলো খতিয়ে দেখছে।

বিভ্রাটের কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানায়নি প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক দিনগুলোতে একাধিক সেবাগত সমস্যার পর এই বিভ্রাটের ঘটনা ঘটলো।

এর আগে বৃহস্পতিবারই চ্যাটজিপিটি ওয়ার্ক মোডে উচ্চ মাত্রার ত্রুটির কথা জানিয়েছিল ওপেন এআই। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪ মিনিটে শুরু হওয়া এই সমস্যাটি ছয় মিনিটের মধ্যেই সমাধান করা হয়।

বুধবার নতুন অ্যাকাউন্ট তৈরিতে কিছু ব্যবহারকারীর সমস্যার সমাধান করে প্রতিষ্ঠানটি, একই সপ্তাহের শুরুর দিকে চ্যাটজিপিটি ওয়ার্কেও ত্রুটি ও ধীরগতির মতো সমস্যা দেখা দিয়েছিল।

ওপেন এআই জানায়, তাদের প্রাপ্যতা-সংক্রান্ত তথ্য বিভিন্ন সাবস্ক্রিপশন স্তর, মডেল ও ত্রুটির ধরন মিলিয়ে সমষ্টিগতভাবে হিসাব করা হয়। অর্থাৎ, সামগ্রিক স্ট্যাটাস স্বাভাবিক দেখালেও ব্যক্তিগতভাবে অনেক ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হতে পারেন।

বৃহস্পতিবারের ব্যবহারকারী রিপোর্টের এই ব্যাপকতা সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটির অন্যতম উল্লেখযোগ্য সেবা বিভ্রাট হিসেবে বিবেচিত হতে পারে, যদিও এর প্রকৃত ব্যাপ্তি ও কারণ এখনো স্পষ্ট নয়।

   

About

Popular Links

x