Friday, October 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাঠাওয়ের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে

এ কারণে ব্যবহারকারীরা সাময়িকভাবে কিছু বিচ্ছিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম

পাঠাওয়ের বিভিন্ন সেবা সাইবার নিরাপত্তাজনিত ঘটনার কারণে গত ৪ অক্টোবর বিঘ্নিত হয়। এতে গ্রাহকদের কিছু ব্যক্তিগত তথ্য, যার মধ্যে নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর দুর্বৃত্তদের হাতে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া সিস্টেমের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা। 

বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাঠাও। 

বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়। বর্তমানে সিস্টেম পুরোপুরি স্থিতিশীল রাখার কাজ চলছে। এ কারণে ব্যবহারকারীরা সাময়িকভাবে কিছু বিচ্ছিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন।

পাঠাও জানিয়েছে, এ বিষয়ে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

চলমান তদন্তে ঘটনার প্রকৃতি ও গুরুতর সেটি নির্ধারিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় তারা। 

   

About

Popular Links

x