Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবে মানুষের তৈরি চাঁদের আলো ও নজরদারির শহর

এটি একটি সর্বাধুনিক প্রযুক্তির সুযোগ-সুবিধা সম্বলিত প্রকল্প হতে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সেখানে যাতায়াতের জন্য ড্রোন থাকবে

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৮:৪২ পিএম

তেল নির্ভরতা কমিয়ে আয়ের আরও উৎসের সন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে সৌদি আরব। সে কারণে ৫০০ বিলিয়ন ডলার খরচ করে নিওম নামে একটি ব্যবসায়িক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এর আওতায় “দ্য লাইন” নামে একটি আবাসন প্রকল্পও বাস্তবায়ন করতে চায় সৌদি আরব।

সম্প্রতি এই প্রকল্পের নকশা প্রকাশ করা হয়েছে।

“লাইন” প্রায় ১৭০ কিলোমিটার দীর্ঘ হবে। প্রস্থ হবে ২০০ মিটার। উচ্চতা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০ মিটার। এর মধ্যে প্রায় ৯০ লাখ মানুষের বাসস্থান থাকবে।

এটি একটি সর্বাধুনিক প্রযুক্তির সুযোগ-সুবিধা সম্বলিত প্রকল্প হতে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। যেমন সেখানে যাতায়াতের জন্য ড্রোন থাকবে। ফলে সেটি জিরো-কার্বন এলাকা হবে। এমনকি মানুষের তৈরি চাঁদও থাকবে বলে জানানো হয়েছে। বাসিন্দাদের আরও বেশি সুযোগ-সুবিধা দিতে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হবে।

তবে সেই তথ্য বাসিন্দাদের কাছ থেকে কিনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জোসেফ ব্র্যাডলি। তথ্য কিনে নেওয়ার বিষয়টি বিশ্বে এটিই প্রথম হতে যাচ্ছে বলেও জানান তিনি।

উদাহরণ দিয়ে ব্র্যাডলি বলেন, “কোনো ব্যক্তি যদি তার অবস্থান, স্বাস্থ্য ও চলাফেরা সংক্রান্ত তথ্য দিয়ে থাকেন, তাহলে সেগুলো ব্যবহার করে ওই ব্যক্তি যদি অনেকদিন ধরে কোথাও না যান, তাহলে তার খোঁজখবর নেওয়ার জন্য ড্রোন পাঠানো যাবে।”

ব্র্যাডলির ভাষ্য, “একজন বাসিন্দা যদি চাইলেই শুধু তার তথ্য ব্যবহার করা হবে। এক্ষেত্রে তার কাছ থেকে একটি অনুমতিপত্র নেওয়া হবে। সেখানে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য, কে ও কীভাবে ব্যবহার করতে পারবে সব লেখা থাকবে। কোনো ব্যক্তি চাইলে যে-কোনো সময় এই অনুমতি প্রত্যাহার করে নিতে পারবেন বলেও জানান তিনি।”

   

About

Popular Links

x