Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

যেসব দেশে সবচেয়ে কম দামে পাওয়া যাবে আইফোন-১৪

আন্তর্জাতিক কেনাকাটায় আইফোনের মূল্যের উপর ওভারসিজ রিফান্ড ও ট্যাক্স পলিসির গুরুত্বপূর্ণ প্রভাব আছে। তবে তা বাংলাদেশিদের জন্য অনুকূল তথা সাশ্রয়ী হবে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২ এএম

বিশ্বজুড়ে ইতোমধ্যে বেশ হৈচৈ-এর পর অবশেষে বাংলাদেশের বাজারে আসতে চলেছে আইফোন-১৪। ফোন রিলিজের তারিখ ১৬ সেপ্টেম্বর। আর দাম শুরু হতে যাচ্ছে ৯৯,৮০০ থেকে ১ লাখের মধ্যে। গত সপ্তাহে বিশ্ব বাজারে আসে আইফোন-১৪-এর সঙ্গে ডাইনামিক আইল্যান্ড নামের আইফোন-১৪ প্রো এবং আইফোন-১৪ প্রো ম্যাক্স। সঙ্গে ছিল আইফোন-মিনির জায়গায় স্থলাভিষিক্ত আইফোন-১৪ প্লাস।

বাংলাদেশের বাজারে আইফোন-১৪ প্লাসের মূল্য ছাড়াতে পারে এক লাখ ২০ হাজারের উপর, যেখানে আইফোন-১৪ প্রো ম্যাক্স এক লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে আন্তর্জাতিক কেনাকাটার মাধ্যমে এই আকাশচুম্বী মূল্যটি এড়ানো যেতে পারে। তাই সবচেয়ে কম দামে আইফোন-১৪ সরবরাহকারী দেশগুলোর তালিকা নিয়ে আজকের নিবন্ধ। (এখানে মুদ্রা বিনিময় রেট ১৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ধরা হয়েছে।)

চলতি বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার শেয়ারের ৫০% দখল করে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে ছাড়িয়ে গেছে আইফোন। সবচেয়ে বড় কনজুমার বেসের দেশটি এবার সবচেয়ে কম খরচে আইফোন সরবরাহ করছে। মূল্য শুরু হচ্ছে ৭৯৯ মার্কিন ডলার থেকে, যা প্রতি ডলার ১০৩.৯৬ টাকা রেটে বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ হাজার ৬২ টাকা। 

স্টেটের উপর নির্ভর করে আইফোন-১৪ কেনার সময় প্রায় ৮.৫% থেকে ১৩% পর্যন্ত অতিরিক্ত কর ধার্য হবে। উদাহরণস্বরূপ, নিউইয়র্কের মতো জায়গায় আইফোন-১৪ মডেলের জন্য খরচ হবে ৮২৯ ডলার, যেখানে অতিরিক্ত রাষ্ট্রীয় ট্যাক্স বাবদ আরও ৭৪ ডলার অর্থাৎ প্রায় সাত হাজার ৬৯৩ টাকা। এতে ফোনের চূড়ান্ত মূল্য ৯০৩ ডলারে গিয়ে দাড়ায়, যা প্রায় ৯৩ হাজার ৮৭৩ টাকা। সুতরাং এরপরেও দাম বাংলাদেশের তুলনায় পাঁচ হাজার ৯২৭ টাকা কম।

অন্যান্য মডেলগুলোর দাম-

আইফোন-১৪ প্লাস: ৮৯৯ মার্কিন ডলার (৯৩ হাজার ৪৫৭ টাকা) থেকে শুরু

আইফোন-১৪ প্রো: ৯৯৯ মার্কিন ডলার (এক লাখ তিন হাজার ৮৫৩ টাকা) থেকে শুরু

আইফোন-১৪ প্রো ম্যাক্স: ১,০৯৯ মার্কিন ডলার (এক লাখ ১৪ হাজার ২৪৮ টাকা) থেকে শুরু

কানাডা

আইফোন গত এক বছরে কানাডার বাজার শেয়ারের ৫৯.৩৩% দখল করে আছে। এখানেও বিভিন্ন স্টেটগুলোর সঙ্গে সঙ্গে আইফোন-১৪ ক্রয়ের উপর অতিরিক্ত কর ধার্য হবে। উদাহরণস্বরূপ, অন্টারিওতে আইফোন-১৪-এর জন্য ১,০৯৯ কানাডিয়ান ডলার খরচ হবে। প্রতিটি কানাডিয়ান ডলার ৭৯.০৭ টাকা করে হলে বাংলাদেশি টাকায় এর দাম হয় ৮৬ হাজার ৬২৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত রাষ্ট্রীয় ট্যাক্স হিসাবে আরও ১৪৩ ডলার (১১ হাজার ৩০৮ টাকা) যুক্ত হবে। ফলে চূড়ান্ত মূল্য দাঁড়াবে ১,২৪২ ডলার বা ৯৮ হাজার ২০৬ টাকা; তাও বাংলাদেশের তুলনায় প্রায় দেড় হাজার টাকা কম।

অন্যান্য মডেলগুলোর দাম-

আইফোন-১৪ প্লাস: ১,২৪৯ কানাডিয়ান ডলার (৯৮ হাজার ৪৪৭ টাকা) থেকে শুরু

আইফোন-১৪ প্রো: ১,৩৯৯ কানাডিয়ান ডলার (এক লাখ ১০ হাজার ২৭০ টাকা) থেকে শুরু

আইফোন-১৪ প্রো ম্যাক্স: ১৫৪৯ কানাডিয়ান ডলার (এক লাখ ২২ হাজার ৯৩ টাকা) থেকে শুরু

জাপান

সেপ্টেম্বর মাসে জাপানিজ মুদ্রা ইয়েনের দাম কমেছে ২৪%। সে অনুসারে, জাপানের ক্রেতারা আইফোন-১৪-এর জন্য আইফোন ১৩-এর মূল্যের ২০% বেশি অর্থ প্রদান করবে। তবে তা বাংলাদেশের দামের তুলনায় বেশ কম। প্রতি ইয়েন ০.৭৩ টাকা হারে আইফোন-১৪-এর জন্য বাংলাদেশিদের খরচ করতে হবে ৮৬ হাজার ৮৯৫ টাকা, যা জাপানের বাজারে এক লাখ ১৯ হাজার ৮০০ ইয়েন।

অন্যান্য মডেলগুলোর মূল্য পড়ছে- 

আইফোন-১৪ প্লাস: এক লাখ ৩৪ হাজার ৮০০ ইয়েন (৯৭ হাজার ৭৭৪ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো: এক লাখ ৪৯ হাজার ৮০০ ইয়েন (এক লাখ ৮ হাজার ৬৫৪ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো ম্যাক্স: এক লাখ ৬৪ হাজার ৮০০ ইয়েন (এক লাখ ১৯ হাজার ৫৩৪ টাকা) থেকে শুরু।

চীন

অ্যাপল তার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার মেইনল্যান্ড চীনে আইফোনের দাম অপরিবর্তিত রেখেছে। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চীনে স্মার্টফোন সেগমেন্টে অ্যাপল ৭০% মার্কেট শেয়ার দখল করেছে। এটি প্রথম ত্রৈমাসিকের ১২% বেড়েছে।

চীনে আইফোন-১৪ সিরিজের দাম-

আইফোন-১৪: ৫,৯৯৯ ইউয়ান (৮৯ হাজার ৬৩৪ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্লাস: ৬,৯৯৯ ইউয়ান (এক লাখ চার হাজার ৫৭৫ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো: ৭,৯৯৯ ইউয়ান (এক লাখ ১৯ হাজার ৫১৭ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো ম্যাক্স: ৮,৯৯৯ ইউয়ান (এক লাখ ৩৪ হাজার ৩৫৮ টাকা) থেকে শুরু



হংকং

বছরের পর বছর ধরে হংকংয়ের স্মার্টফোন শিল্পের ৪০%-এর উপরে বাজার শেয়ার ধরে রেখেছে আইফোন।

হংকং-এ নতুন ফোনের দাম-

আইফোন-১৪: ৬,৮৯৯ হংকং ডলার (৯১ হাজার ৩৮৪ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্লাস: ৭,৬৯৯ হংকং ডলার (এক লাখ এক হাজার ৯৮১ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো: ৮,৫৯৯ হংকং ডলার (এক লাখ ১৩ হাজার ৯০২ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো ম্যাক্স: ৯,৩৯৯ হংকং ডলার (এক লাখ ২৪ হাজার ৪৯৯ টাকা) থেকে শুরু।

দক্ষিণ কোরিয়া

আইফোন গত এক বছরে দক্ষিণ কোরিয়ার বাজার শেয়ারের ৩২.৯৭% অধিকার করে আছে। আইফোন-১৪-এর নতুন ফ্রন্ট ক্যামেরা দক্ষিণ কোরিয়া এবং জাপানিজ কোম্পানির মাধ্যমে তৈরি করা হয়েছে। এই প্রথমবারের মতো অ্যাপল আইফোনের ক্যামেরা নির্মাণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করলো।

দক্ষিণ কোরিয়ার বাজারে নতুন আইফোন সিরিজের মূল্য-

আইফোন-১৪: ১২,৫০,০০০ ওন (৯৩ হাজার ২৯১ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্লাস: ১৩,৫০,০০০ ওন (এক লাখ ৭৫৪ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো: ১৫,৫০,০০০ ওন (এক লাখ ১৫ হাজার ৬৮১ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো ম্যাক্স: ১৭,৫০,০০০ ওন (এক লাখ ৩০ হাজার ৬০৭ টাকা) থেকে শুরু 

থাইল্যান্ড

আইফোন গত ১২ মাসে থাইল্যান্ডের বাজারে আইফোনের শেয়ার ২৭.৭%। এখানে আইফোনের জন্য ভ্যাট ধার্য হচ্ছে ৭% করে।

আইফোন সিরিজের মডেলগুলোর আসল দাম নির্ধারিত হয়েছে-

আইফোন-১৪: ৩২,৯০০ বাট (৯৩ হাজার ৩৮০ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্লাস: ৩৭,৯০০ বাট (এক লাখ সাত হাজার ৫৭১ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো: ৪১,৯০০ বাট (এক লাখ ১৮ হাজার ৯২৪ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো ম্যাক্স: ৪৪,৯০০ বাট (এক লাখ ২৭ হাজার ৪৩৯ টাকা) থেকে শুরু।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে আইফোন-১৪ এর চূড়ান্ত দামের সঙ্গে জিএসটি (গুড্স এ্যান্ড সার্ভিস ট্যাক্স) বাবদ আনুমানিক ৮৫ সিঙ্গাপুরিয়ান ডলার অন্তর্ভুক্ত থাকে। ৭৪.০২ টাকা করে রেট হলে বাংলাদেশি টাকায় এই ট্যাক্স খরচ দাড়ায় ৬,২৯২ টাকা। এরপরেও ১,২৯৯ সিঙ্গাপুরিয়ান ডলার (৯৬,১২০ টাকা) মূল্যের আইফোনের বেসিক মডেলটিতে বাংলাদেশের তুলনায় থেকে প্রায় সাড়ে ৩ হাজারের উপরে ছাড় থাকে।

অন্যান্য মডেলগুলোর নির্ধারিত মূল্য-

আইফোন-১৪ প্লাস: ১,৪৯৯ সিঙ্গাপুরিয়ান ডলার (এক লাখ ১০ হাজার ৯১৯ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো: ১,৬৪৯ সিঙ্গাপুরিয়ান ডলার (এক লাখ ২৫ হাজার ৭১৮ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো ম্যাক্স: ১,৭৯৯ সিঙ্গাপুরিয়ান ডলার (এক লাখ ৩৩ হাজার ১১৮ টাকা) থেকে শুরু 

সংযুক্ত আরব আমিরাত

এই দেশটিতে আইফোন-১৪ এর চূড়ান্ত মূল্যের ভেতর প্রায় ১৯০ আমিরাতি ডলার (৫,৩৭৮ টাকা) ভ্যাট এবং সংবিধিবদ্ধ ফি অন্তর্ভুক্ত রয়েছে। এরপরেও নতুন আইফোনের বেসিক মডেলটিতে বাংলাদেশের তুলনায় ২,০০০ টাকার বেশি ছাড়া পাওয়া যায়। বেসিক মডেলটির দাম ৩,৩৯৯ আমিরাতি ডলার (৯৬ হাজার ২০১ টাকা) থেকে শুরু হয়।

অন্যান্য মডেলগুলো দাম- 

আইফোন-১৪ প্লাস: ৩,৭৯৯ আমিরাতি ডলার (এক লাখ ৭ হাজার ৫২২ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো: ৪,২৯৯ আমিরাতি ডলার (এক লাখ ২১ হাজার ৬৭৩ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো ম্যাক্স: ৪,৬৯৯ আমিরাতি ডলার (এক লাখ ৩২ হাজার ৯৯৪ টাকা) থেকে শুরু।



মালয়েশিয়া

বিশ্বব্যাপী কেনাকাটার অন্যতম গন্তব্য মালয়েশিয়া। তাই কম দামে একটি আইফোন কেনার জন্যও দেশটি একটি ভালো বিকল্প। গত ১২ মাসে দেশটির বাজার শেয়ারের ২৭.১৭% অধিকার করে আছে অ্যাপলের ডিভাইস। বর্তমানে মালয়েশিয়ান রিঙ্গিতের বাংলাদেশি মুদ্রার বিনিময় রেট চলছে ২২.৯৬ টাকা।

এখানে নতুন আইফোনের মূল্যগুলো হলো-

আইফোন-১৪: ৪,১৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (৯৬ হাজার ৪২৫ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্লাস: ৪,৬৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (এক লাখ ৭ হাজার ৯০৭ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো: ৫,২৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (এক লাখ ২১ হাজার ৬৮৫ টাকা) থেকে শুরু 

আইফোন-১৪ প্রো ম্যাক্স: ৫,৪৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (এক লাখ ২৬ হাজার ২৭৭ টাকা) থেকে শুরু

শেষাংশ

সবচেয়ে কম দামে আইফোন-১৪ সরবরাহকারী দেশগুলোর সঙ্গে বাংলাদেশি মুদ্রার মানের তারতম্যের কারণেই আইফোনের তুলনামূলক মূল্যমান প্রতিফলিত হচ্ছে। ফোনগুলোর মডেলের পাশাপাশি স্টোরেজ প্ল্যানগুলোর সঙ্গে মূল্যও আরও বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ১২৮ জিবি (গিগাবাইট), ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি (টেরাবাইট) বাজারে ছাড়া হয়েছে। আন্তর্জাতিক কেনাকাটায় আইফোনের মূল্যের উপর ওভারসিজ রিফান্ড ও ট্যাক্স পলিসির গুরুত্বপূর্ণ প্রভাব আছে। তবে তা বাংলাদেশিদের জন্য অনুকূল তথা সাশ্রয়ী হবে।

   

About

Popular Links

x