Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টুইটারে আসছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা

অ্যাপল, অ্যান্ড্রয়েড এবং কম্পিউটার ইত্যাদি সব ডিভাইস থেকেই টুইটারে ভয়েস ও ভিডিও কল করা যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ পিএম

মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামে অনেক আগে থেকেই ভয়েস ও ভিডিও কলের সুবিধা পেয়ে আসছেন ব্যবহারকারীরা। তবে আরেক সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারেও (যা বর্তমানে এক্স নামে পরিচিত ছিল) ব্যবহারকারীরা ভয়েস ও ভিডিও কল করতে পারবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল, অ্যান্ড্রয়েড এবং কম্পিউটার ইত্যাদি সব ডিভাইস থেকেই টুইটারে ভয়েস ও ভিডিও কল করা যাবে। বৃহস্পতিবার (২৯) আগস্ট টুইটারের সিইও ইলন মাস্ক জানান, এর জন্য কোনো ফোন নম্বরও প্রয়োজন হবে না

গত বছর টুইটারের মালিকানা বুঝে নেওয়ার পর মাইক্রোব্লগিং সাইটটিতে অনেক কিছুতেই পরিবর্তন এনেছেন মাস্ক। তবে টুইটারে বিভিন্ন নতুন ফিচার চালুর বিষয়ে মাস্কের অনেক সিদ্ধান্তই পরবর্তীতে আলোর মুখ দেখেনি। টুইটারে ভয়েস ও ভিডিও কলের সুবিধা কবে থেকে চালু হবে, তা নিয়ে মাস্ক নিশ্চিতভাবে কিছু জানাননি।

সাম্প্রতিক সময়ে নিজেদের প্রাইভেসি পলিসি হালনাগাদ করেছে টুইটার। এখন থেকে ব্যবহারকারীর বায়োমেট্রিক ডাটা এবং চাকরির ইতিহাসসহ আরও বিভিন্ন তথ্য সংগ্রহে রাখা হবে বলে জানানো হয়েছে। 

   

About

Popular Links

x