নিজ কর্মক্ষেত্রে সমবয়সী কিংবা বয়োজ্যেষ্ঠ অনেকেরই আস্থার নাম তরুণ উদ্যোক্তা আনিসুর রহমান নিলয়। নিজ প্রচেষ্টা, হার না মানা মনোবল ও অদম্য পরিশ্রমের মাধ্যমে তিনি গড়ে নিয়েছেন নিজের অবস্থান। এখন তিনি চেষ্টা করছেন বেকারত্ব দূরীকরণের।
কোভিড মহামারির মধ্যে মানুষ যখনে কাজ টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছিল, তখন নিলয়ের হাত ধরে কর্মসংস্থানের সন্ধান পেয়েছেন বহু মানুষ। নিলয়ের দক্ষতা প্রযুক্তির নানান ক্ষেত্রে। তিনি একাধারে শপিফাই ও ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ। তেমনি একজন ইউটিউবারও। পাশাপাশি শীর্ষস্থানীয় অনেক অনলাইন মার্কেটপ্লেসে (ফাইভার, আপওয়ার্ক) উঁচু লেভেল সেলার। বর্তমানে তিনি উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন।
কোভিড মহামারির সময় তার হাত ধরে যাত্রা শুরু করে নিলয় আইটি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষক হিসাবে তিনি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণে উৎসাহিত করছেন এবং সাফল্যের গল্প বলে নতুনদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করছেন। ক্লাসের বাইরেও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কাজের সমস্যায় সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন নিলয়।
নিলয় আইটি ইনস্টিটিউট ইতোমধ্যে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এখানে শিক্ষার্থীরা সফলভাবে তাদের প্রশিক্ষণ শেষ করতে পারে এবং সেই জ্ঞানের আলোকে নিজেদের যত্নশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই কোর্স সফলভাবে শেষ করার পর শিক্ষার্থীরা বিশ্বব্যাপী ফ্রিল্যান্স কিংবা পার্মানেন্ট কাজ করতে পারবে।
একাধিক মার্কেটপ্লেসের শীর্ষস্থানীয় সেলার হওয়ায় নিলয় জানেন কীভাবে ক্লায়েন্টকে সাহায্য করতে হয় এবং সর্বোত্তম পরিষেবা প্রদান করে তাদের সন্তুষ্ট করতে হয়। জ্ঞান, সময় ব্যবস্থাপনা এবং কঠোর পরিশ্রম তাকে এই শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, নিলয় তার গ্রাহকদের জন্য বেশ যুক্তিসঙ্গত কাস্টমাইজড মূল্য প্রদান করেন।
একই সঙ্গে আনিসুর রহমান নিলয় গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে অনেক সামাজিক সেবার সাথেও যুক্ত আছেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি অনেক মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করেন এবং দর্শকদের ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল দুনিয়া সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে সাহায্য করেন। নিলয়ের ইউটিউব ও ব্লগ অনুসরণ করে নতুন শিক্ষার্থী আইটি সেক্টরে তাদের ক্যারিয়ার গড়ে তোলার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে।
ব্যক্তিগত জীবনেও আনিসুর রহমান নিলয় সুখী একজন ব্যক্তি। বাবা-মা এবং সহোদর ভাইদের প্রেরণা তাকে আরও এগিয়ে যাওয়ার পাথেয় যোগায়। আর সে অনুযায়ী নিলয়ের নিরন্তর পথচলা।



