Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইফোনের যে সুবিধাটি এখন অ্যান্ড্রয়ডেও ব্যবহার করা যাবে

সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের কোডে নতুন এই এপিআই এর ইঙ্গিত পাওয়া গেছে

 

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম

অ্যাপল নির্মিত আইফোনের বেশ কিছু ‍সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত স্মার্টফোনে। আবার উল্টোটিও ঠিক। আর এরই মাঝে ব্যবহারকারীদের সুবিধার্থে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় আইফোনের “লাইভ অ্যাক্টিভিটিজ” এর মতো গুগল নিয়ে এলো “রিচ আনগোয়িং নোটিফিকেশন” নামের সুবিধা। বর্তমানে ‍সুবিধাটি সিস্টেমে যুক্ত করার প্রক্রিয়াধীন রয়েছে। খবর প্রযুক্তিভিত্তিক মাধ্যম লাইভমিন্ট এর।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম–বিশেষজ্ঞের তথ্য মতে, রিচ অনগোয়িং নোটিফিকেশন সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা একনজরে স্ট্যাটাস বার থেকে প্রয়োজনীয় সব তথ্য দেখতে পাবেন। সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৫ কিউপিআর১ বেটা ৩ সংস্করণের কোডে নতুন এই এপিআই এর ইঙ্গিত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে সুবিধাটি যুক্ত করা হতে পারে।

অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিচ অনগোইং নোটিফিকেশন সুবিধার স্ট্যাটাস বারে সাধারণ আইকনের বদলে চিপস আইকন দেখা যাবে। চিপস আইকনে ট্যাপ করলে নতুন একটি ডায়ালগ বক্স চালু হবে, যার মাধ্যমে মিউজিক প্লে বা পজ করা যাবে, ট্র্যাক স্কিপ করার মতো কাজগুলো করা যাবে। অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে একই স্ক্রিন থেকে তাৎক্ষণিক বিভিন্ন কাজ করার সুযোগ থাকবে।

   

About

Popular Links

x