Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্টারলিংকের দুটি প্যাকেজে খরচ কত

একটিতে খরচ বেশি। আরেকটিতে কম

আপডেট : ২০ মে ২০২৫, ০১:২৫ পিএম

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। নিজেদের এক্সে (সাবেক টুইটার) এই তথ্য জানিয়েছে স্টারলিংক।

এছাড়াও মঙ্গলবার (২০ মে) সকালে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে। একটিতে খরচ বেশি। আরেকটিতে কম। বাংলাদেশের গ্রাহকেরা আজ ২০ মে থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।

স্টারলিংকের প্যাকেজ দুটি হলো “স্টারলিংক রেসিডেন্স” এবং “রেসিডেন্স লাইট”। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪,২০০ টাকা। তবে এই খরচের বাইরে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে।

ফাইজ তাইয়েব আহমেদ বলেন, “এখানে কোনো স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।”

   

About

Popular Links

x