Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেড় ঘণ্টা পর সচল হলো সরকারি বিভিন্ন ওয়েবসাইট

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে এসব ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি 

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

প্রায় দেড় ঘণ্টা পর সচল হলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইট। এখন এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে। 

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এসব ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। পরে দুপুর পৌনে ১২টার দিকে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যায়। 

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তরের (পিআইডি) ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে স্ক্রিনে একটি ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছিল। 

সেখানে লেখা ছিল- Error 503 Backend fetch failed/ Backend fetch failed/ Guru Meditation: XID: 356823671/ Varnish cache server

gov.bd ডোমেইনের আরও কয়েকটি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলেও একই বার্তা দেখাচ্ছিল। 

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ সংবাদমাধ্যমকে জানান, সমস্যা চিহ্নিত করা হয়েছে। ‘পাওয়ার ইস্যু’র কারণে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। সমস্যা সমাধানে কাজ চলছে। 

   

About

Popular Links

x