Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বজুড়ে স্টারলিংকের ইন্টারনেট সেবা বিভ্রাট

বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:২৬ এএম

বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে ইলন মাস্কের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। এতে করে বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান। প্রায় আড়াই ঘণ্টা তারা ইন্টারনেটবিচ্ছিন্ন ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) থেকে বিভ্রাট শুরু হয় বলে জানিয়েছে আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, বিভ্রাটটি প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয় এবং বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের অন্তত ৬০ লাখ ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হন।

তিনি বলেন, “স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনায় প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল, যার কারণেই এই বিভ্রাট দেখা দেয়। আমরা এই সাময়িক সমস্যার জন্য দুঃখিত। স্টারলিংক সবসময় নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্টারলিংকের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়, “স্টারলিংক বর্তমানে একটি নেটওয়ার্ক বিভ্রাটের মধ্যে রয়েছে এবং আমরা সক্রিয়ভাবে সমাধান করার চেষ্টা করছি। আমরা আপনার ধৈর্যের প্রশংসা করি, এই সমস্যাটি সমাধান হয়ে গেলে আমরা একটি আপডেট আপনাদের জানাবো।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লেখেন, “এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।”

   

About

Popular Links

x