Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাড়ি চালিয়ে বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী

তিনি ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালান এবং প্রয়োজন বিভিন্ন সিগন্যালে অপেক্ষাও করেন

আপডেট : ২৯ মে ২০২৬, ০৭:৫২ পিএম

ঈদুল আজহা-পরবর্তী সময়ে রাজধানীতে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় পরিদর্শনে বের হন। তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখেন।

তিনি আরও জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে স্বাভাবিক নিয়মে গাড়ি চালান এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সিগন্যালে অপেক্ষাও করেন।

উপ-প্রেসসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড় অতিক্রম করে হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগ, তালতলা মার্কেট ও বাসাবো এলাকায় যায়।

পরে কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা ও রায়সাহেব বাজার এলাকা ঘুরে আদালত সড়ক, নয়া বাজার, বংশাল রোড, গুলিস্তান ও শাহবাগ এলাকায় যান তিনি।

এরপর এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা ও ধানমন্ডি সাত মসজিদ সড়ক হয়ে ২৭ নম্বর সড়কে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার সার্বিক পরিস্থিতিও তার পর্যবেক্ষণের আওতায় থাকার কথা রয়েছে।

   

About

Popular Links

x