Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

রবিবার (৭ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:৫৪ এএম

ঝিনাইদহের ছাব্দারপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

রবিবার (৭ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, “শনিবার রাতে খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়া যায় মালবাহী একটি ট্রেন। ভোরের দিকে ছাব্দারপুর স্টেশন এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে।”

তিনি বলেন, “দুর্ঘটনার কারণে চীলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আটকে গেছে। ট্রেনটি খুলনায় পৌঁছে রূপসা এক্সপ্রেস নামে আবার ছেড়ে যাওয়ার কথা। ট্রেনটি কখন পৌঁছবে আর কখন ছেড়ে যাবে বলা মুশকিল। খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ছেড়ে গিয়ে আটকে গেছে।”

   

About

Popular Links

x