স্বাস্থ্য বিষয়ক পত্রিকা ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি এক প্রতিবেদনে জানিয়েছে, মুখ অপরিষ্কার থাকলে রক্তে ব্যাকটেরিয়া জমে শরীরে ইনফ্লেমেশন শুরু হয়। এছাড়া, মাড়িতে জমে থাকা ব্যাকটেরিয়া থেকে হার্টের নানান অসুখ জন্ম নিতে পারে।
এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের গবেষণা বলছে, যদি হার্ট ভালো রাখতে চান, তাহলে মাড়ি ও দাঁত পরিষ্কার রাখা জরুরি। এর জন্য প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করা খুবই প্রয়োজনীয়। সারাবিশ্বে হার্ট অ্যাটাক মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
জার্নালের তথ্য বলছে, মাড়িতে জমে থাকা ব্যাকটেরিয়া রক্ত বাহিকার মধ্যে ঢুকলেই তা রক্তকে জমাট বাধিয়ে দেয়। ফলে রক্ত চলাচলে সমস্যা হয়। বিশ্বের হৃদরোগীর একটা বড় অংশ দাঁত বা মাড়ির সমস্যায় ভোগেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় পেরিওডেন্টাল এবং কার্ডিওভাসকুলার রোগের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। আরও দেখা গেছে, দাঁতের সমস্যা থেকে সাড়ে তিনগুণ হার্টের রোগের ঝুঁকি বেড়ে যায়।
চিকিৎসকদের পরামর্শ, মুখ ও দাঁত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ জেনে নিন
- দিনে অন্তত দুই বার করে দাঁত মাজুন। এর মধ্যে রাতে ঘুমানোর আগে ব্রাশ করা খুব জরুরি।
- সফ্ট ব্রিসেল রয়েছে এমন ব্রাশ দিয়ে মেজে নিন দাঁত।
- প্রতি চার থেকে তিন মাসের মধ্যে পাল্টে ফেলুন টুথ ব্রাশ।
- ব্রাশ করার পর সম্ভব হলে মাউথ ওয়াশ ব্যবহার করুন।
- চেষ্টা করা উচিত যতটা সম্ভব কম চিনি মেশানো খাবার খাওয়ার।
-এছাড়াও ধূমপান থেকে দূরে থাকুন। তামাকজাতীয় দ্রব্য যেমন জর্দা, গুল বর্জন করুন।
-মাঝে মাঝে দাঁতের চেক আপ করানো জরুরি।
চিকিৎসকরা বলছেন, দাঁত ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে সব দিক দিয়ে।



