Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপে মাঠ কাঁপাবেন যে ১০ খেলোয়াড়

মেসি ও রোনালদো নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিতে পারেন

আপডেট : ০১ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

ফুটবলের সর্বকালের সেরা দুজন তারকা সম্ভবত ২০২৬ বিশ্বকাপে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাদের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন। 

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে স্পেনের লামিন ইয়ামালসহ নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিতে পারেন। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে। 

১৯ বছর বয়সে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপে মেসি ও রোনালদোর যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের স্থান পাকাপোক্ত করার জন্য এখনও অপেক্ষা করছেন। 

তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে নিজেদের ছাপিয়ে যাওয়ার লক্ষ্য রাখছেন আরও অনেকেই; নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড থেকে শুরু করে টিম ইউএসএর ক্রিশ্চিয়ান পুলিসিক।

চলতি বছরের বিশ্বকাপে নজর কাড়তে পারেন যে ১০ খেলোয়াড়: 

লিওনেল মেসি; ক্রিশ্চিয়ানো রোনালদো; কিলিয়ান এমবাপে; উসমান দেম্বেলে; আর্লিং হালান্ড; লামিন ইয়ামাল; জুড বেলিংহাম; নেইমার; মোহামেদ সালাহ ও  ক্রিশ্চিয়ান পুলিসিক। 
 

   

About

Popular Links

x