Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৩টি পারমাণবিক বোমার সমান তাপ ছড়াবে ডেটা সেন্টার

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের নতুন এআই ডেটা সেন্টারটি ৯ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে

আপডেট : ২২ মে ২০২৬, ০৮:২৬ পিএম

শুনতে অবিশ্বাস্য লাগলেও যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের বক্স এল্ডার কাউন্টিতে প্রস্তাবিত "স্ট্রাটোস প্রজেক্ট"-এর একটি এআই ডেটা সেন্টার প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমা বিস্ফোরণের সমান তাপ নির্গত করবে। সংবাদমাধ্যম দ্য সল্ট লেক ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অলাভজনক পরিবেশবাদী সংবাদমাধ্যম গ্রিস্ট-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশাল এআই ডেটা সেন্টারটি একাই ৯ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে, যা পুরো উটাহ রাজ্যের মোট ব্যবহারের দ্বিগুণেরও বেশি। নিজস্ব গ্যাস জেনারেটরের মাধ্যমে স্থানীয় বিদ্যুৎ গ্রিডের বাইরে ২৪ ঘণ্টা চলতে থাকা এই প্রজেক্টটি আয়তনে ২,০০০ ওয়ালমার্ট স্টোরের সমান হলেও, এর শক্তির ব্যবহার হবে ৪০,০০০ ওয়ালমার্ট সুপারসেন্টারের সমান।

উটাহ স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক রবার্ট ডেভিসের হিসাব অনুযায়ী, ৯ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহারে উৎপন্ন তাপের পাশাপাশি কেন্দ্রটি আরও ৭ থেকে ৮ গিগাওয়াট সমমানের অতিরিক্ত বর্জ্য তাপ উৎপন্ন করবে, ফলে এর মোট “থার্মাল লোড” বা তাপের পরিমাণ দাঁড়াবে ১৬ গিগাওয়াটে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ বিদ্যুৎকেন্দ্রের তাপ গ্রাহক পর্যায়ে অল্প অল্প করে ছড়িয়ে পড়ে। ফলে তেমন সমস্যার কারণ হয় না। কিন্তু হ্যানসেল উপত্যকার ভৌগোলিক গঠনের কারণে প্রতিদিন ২৩টি অ্যাটম বোমার সমান এই বিপুল পরিমাণ তাপ একই স্থানে আটকা পড়বে। উপত্যকার এই আবদ্ধ পরিবেশের মধ্যে ঘনীভূত তাপ স্থানীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ওপর এক অবিশ্বাস্য ও ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।

এই তাপমাত্রার প্রভাবে এলাকাটিতে দিনের বেলায় ৫ ডিগ্রি এবং রাতে ১২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে, যা স্থানীয় পরিবেশকে সাহারা মরুভূমির মতো রুক্ষ করে তুলবে।

বাস্তুবিদ্যা বিশেষজ্ঞ বেন অ্যাবট জানান, এর ফলে গ্রেট সল্ট লেক শুকিয়ে মারাত্মক ধুলোর বিপর্যয় দেখা দেবে।

   

About

Popular Links

x