ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। তেলের দাম কমেছে, বন্ডের দাম বেড়েছে এবং শেয়ারবাজারেও উত্থান ঘটেছে।
রয়টার্স বলছে, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫. ৯% কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে গেছে। যদিও যুদ্ধের আগের পরিস্থিতির তুলনায় দাম এখনো বেশি। যুদ্ধ শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি গড়ে ৭০ ডলার।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের এই সংঘাতে গত মার্চে তেলের দাম ৫০ শতাংশ বেড়ে গিয়েছিল!
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই বিশ্ববাজার অস্থির হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায়
তেহরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়।
এশিয়ার শেয়ারবাজারেও বড় ধরনের উত্থানের খবর পাওয়া গেছে, একই সঙ্গে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ফিউচারও বেড়েছে।



