রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় দেখা যায়, বিকেল ৪টা ২৬ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি সরকারি গাড়ি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি প্রটোকল গাড়ি সংসদ ভবনে প্রবেশ করে।
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ এবং পরবর্তী সাংবিধানিক পদক্ষেপ সম্পর্কে জানাতে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনে স্পিকার ও সংবিধান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বক্তব্য দেবেন।



