Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতেও আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার এ ঘোষণা দেন। 

স্পিকার বলেন, “পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।” 

সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, “এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ নভেম্বর তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।” 

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও জানান তিনি। 

এছাড়া, জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতেও আসনটি কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। 

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। 

   

About

Popular Links

x