Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কফির ইতিকথা

আচ্ছা বলুনতো বিশ্বে কে সর্বপ্রথম কফির স্বাদ নিয়েছিলো? ধারণা করা হয়, কফির স্বাদ সবার আগে পেয়েছিলো কয়েকটি ছাগল! 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৫:৫২ পিএম

কফি খেতে কে না পছন্দ করে? প্রতিদিন সকালে অনেকেরই দিন শুরু হয় কফির কাপে চুমুক দিয়ে। হয়ত এই মুহূর্তে আপনি নিজেও এই ফিচারটি পড়ছেন কফির কাপে চুমুক দিতে দিতে!

মানুষ কিন্তু কফি একদম শুরুতেই মুখে তোলেনি। কেউ একজন হয়ত কফির বীজ আবিস্কার করেছেন। কেউ আবার এই বীজকে আরও সুস্বাদু করতে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেছেন। 

আচ্ছা বলুন তো বিশ্বে সর্বপ্রথম কে কফির স্বাদ নিয়েছিলো? ধারণা করা হয়, কফির স্বাদ সবার আগে পেয়েছিলো কয়েকটি ছাগল! কি, অবাক হচ্ছেন নাকি? 

কফির ইতিহাস নিয়ে যে কথা প্রচলিত তা হল ইথিওপিয়া কফির জন্মস্থান। বলা হয়, নবমশতকে কালদি নামের এক ইথিওপিয়ান অধিবাসী একদিন লক্ষ্য করেন, তার ছাগলগুলো কেমন অদ্ভুত আচরণ করছে। তিনি বেশ বিচক্ষণ লোক ছিলেন। লক্ষ্য করে দেখলেন, প্রতিবার সেই ছাগলগুলো একটি বিশেষ গাছের লাল লাল চেরি জাতীয় ফল খাওয়ার পরই এমন আচরণ করছে। এরপর তিনি নিজেও ফলগুলোর একটি খেলেন এবং ধারণা করা হয় তিনিই প্রথম মানুষ যিনি ক্যাফেইন নামক বস্তু মানুষের শরীরে কী প্রভাব ফেলতে পারে তা অনুভব করেন। 

ফলটি খেয়ে তিনি নিজেকে তাজা ও উদ্যমী অনুভব করেন এবং কয়েকটি ফল তার গ্রামের ধর্মীয় নেতাদের কাছে এনে দেন। তারা এগুলো আগুনে ফেলে দিলেন। এর ফল কিন্তু আরও উল্টো হলো। আগুনে পুড়ে এর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়লো। এরপর স্থানীয়রা পানিতে মিশিয়ে তৈরি করে ফেললো পৃথিবীর প্রথম কফির তৈরি পানীয়। 

এটি একটি লোককথা, তবু ইথিওপিয়া এখনও কফির জন্য বিখ্যাত। তবে কফির যে জনপ্রিয়তা তারজন্য সবচেয়ে বেশি অবদান আরবদের বিশেষ করে মুসলিমদের। ১৩শ’ সালের দিকে রোস্টেড কফি আরবরা তৈরি করেন এবং প্রথম পৃথিবীর প্রথম কফির দোকান তুরস্ক, মিশর, সিরিয়া, পার্সিয়াতে দেখা যায়। ইউরোপে ১৭শ’ সালের আগে কফির দেখাই পাওয়া যায়নি। 

আরবরা বিশ্বে কফির পরিচয় ঘটিয়েছে আর ইথিওপিয়াতে কফির সূত্রপাত হয়েছে। এখনও ১২ মিলিয়ন ইথিপিয়ান অধিবাসী কফির চাষ করেন। 

তাই কফিপ্রিয়দের বলছি, ইথিওপিয়া গেলে অবশ্যই তাদের নিজস্ব পদ্ধতিতে তৈরি কফি চেখে দেখবেন!

   

About

Popular Links

x