Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানে মুছে ফেলা হল নারীবিষয়ক মন্ত্রণালয়ের নামফলক!

এমনকি ওই মন্ত্রণালয়ে কর্মরত নারীদের ভবনটিতে প্রবেশও করতে দেওয়া হচ্ছে না

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০২ পিএম

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখলের একমাস পেরিয়েছে। এরইমধ্যে চিরচেনা রূপ বেরিয়ে আসতে শুরু করেছে তাদের। 

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়টির মূলফটক বন্ধ রয়েছে। ফলে মন্ত্রণালয়টিতে কর্মরত নারীরা প্রবেশ করতে পারছেন না ভবনটিতে। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর)  প্রত্যক্ষদর্শী ও ফটো সাংবাদিকদের বরাতে ওই প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ভবনটিতে নারীবিষয়ক মন্ত্রণালয়ের নামফলকের জায়গায় দাড়ি (ফার্সির আফগান রূপ) ও আরবিতে প্রার্থনা ও নীতিনৈতিকতা–বিষয়ক মন্ত্রণালয়ের নামফলক বসানো হয়েছে।

ভবনটিতে কর্মরত নারীদের অভিযোগ, “কয়েক সপ্তাহ ধরে তারা ভবনটিতে প্রবেশের চেষ্টা করলেও তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে।” এরপর গত বৃহস্পতিবার থেকে ভবনটির মূলফটক বন্ধই করে দেওয়া হয়। 

প্রসঙ্গত, ১৯৬১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা তালেবান সরকার নারী শিক্ষা নিষিদ্ধ করে রাখে। ওইসময় নৈতিকতা বিষয়ক এ মন্ত্রণালয়টি দেশটির সাধারণ নাগরিকদের শরিয়াভিত্তিক আইন মেনে চলতে বাধ্য করত। অন্যথায় প্রকাশ্য মৃত্যুদণ্ড ও বেত্রাঘাত নিশ্চিতে কাজ করত। 

   

About

Popular Links

x