Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সঞ্চয়পত্রের মুনাফার হার কমলো

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৫:০০ পিএম

সঞ্চয়পত্রের মুনাফা কমিয়েছে সরকার। তবে ১৫ লাখ টাকার কম বিনিয়োগের মুনাফা একই থাকছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন, শুধু তাদের জন্য পরিবর্তিত এই হার কার্যকর হবে। আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর সেটি পুনঃবিনিয়োগ করলে তখন নতুন মুনাফার হার কার্যকর হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ের জন্য নতুন এই মুনাফার হার প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপন আরও বলা হয়, পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে ১১.২৮% মুনাফা পাওয়া যায়। নতুন নিয়মে যাদের এই সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ রয়েছে তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ১০.৩০% হারে। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার হবে ৯.৫%।

তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদী সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে মুনাফার হার ১১.৪%। সেটি এখন ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে কমিয়ে করা হয়েছে ১০ শতাংশ। আর এই সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ ৩০ লাখ টাকার বেশি তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ৯% হারে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী,  সঞ্চয়পত্রে যার যত বেশি বিনিয়োগ থাকবে, তার মুনাফার পরিমাণ তত কমে আসবে।

   

About

Popular Links

x