Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রিসভার সাত নতুন সদস্য শপথ নিচ্ছেন সন্ধ্যায়

সরকার গঠনের এক মাস ২০ দিনের মাথায় বাড়ছে মন্ত্রিসভার আকার

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৩:২০ পিএম

আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে যে সরকার গঠন করেছে সেই মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে ফোন পেয়েছেন বেশ কয়েকজন। সরকারি পরিবহন পুল থেকে নতুন গাড়িও তাদের নিজ নিজ বাসায় পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় সরকারের নতুন সদস্য হিসেবে শপথ নেবেন তারা।

সূত্র জানায়, এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদের জন্য ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীসহ মোট ৩৭ জন সদস্য নিয়ে সরকারের যাত্রা শুরু করেছিলেন। নতুনদের নিয়ে মন্ত্রিসভার আকার হবে ৪৪ সদস্যের।

জানা গেছে, বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। খুবই ছোট পরিসরে হবে নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান।

৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে তার নতুন সরকার সাজান ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই।

   

About

Popular Links

x