Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ সারাদেশে চালু হচ্ছে মোবাইল ফোনের ফোর-জি ইন্টারনেট

সকল গ্রাহক তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০২:১৪ পিএম

টানা ১০ দিন বন্ধ থাকার পর সারাদেশে চালু হতে যাচ্ছে ফোর-জি মোবাইল ইন্টারনেট। রবিবার বিকেল ৩টার দিকে ফোর-জি সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রবিবার (২৮ জুলাই) বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।”

এর আগে ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে এখনও বন্ধ রয়েছে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক। 

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেটের ফোরজি সেবা এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তবে সরকারের দাবি, আন্দোলনের নাশকতার কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

   

About

Popular Links

x