Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বাইডেন-মোদির আলোচনা

বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৯:২৬ এএম

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।

সোমবার (২৬ আগস্ট) রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি।

তিনি লিখেছেন, “আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি।”

ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, “বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু- বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।”

   

About

Popular Links

x